দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মধ্যে হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলার ১০০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের প্রত্যেককে দুই বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই